বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজ ২০১৬ এর টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। সিরিজে ৪টি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ওয়ালটনের সহযোগী হিসেবে স্পন্সর করছে মারসেল গ্রপও।
মঙ্গলবার বিসিবির মিডিয়া কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
খুলনায় ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর পরের ম্যাচগুলো হবে ১৭, ২০ ও ২২ জানুয়ারি।
টুর্নামেন্টের চারটি ম্যাচই হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: