পার্থের ওয়াকা গ্রাউন্ডে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। রোহিত শর্মার অপরাজিত ১৭১ রানে ভর করে অজিদের ৩১০ রানের টার্গেট দেয় ভারত।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। তবে ভিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ২০৭ রানের পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা। কোহলির ৯১ ও শর্মার ১৭১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ৩০৯ রান তোলে ভারত।
জবাব দিতে নেমে, ২১ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে তৃতীয় উইকেটে ২৪২ রানের জুটি গড়েন জর্জ বেইলি ও স্টিভেন স্মিথ। বেইলি আউট হন ব্যক্তিগত ১১২ রানে। স্টিভেন স্মিথের ১৪৯ ও জর্জ বেইলির ১১২ রানে ভর করে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: