খেলা

শুরু হচ্ছে রবি ফাস্টবোলার হান্ট

রবি ফাস্টবোলার হান্ট
রবি ফাস্টবোলার হান্ট

রবি ফাস্টবোলার হান্ট ১৭ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হচ্ছে। এবারই প্রথমবারের মত খোঁজা হবে নারী ফাস্টবোলারও। ঢাকা ছাড়াও, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও রংপুরে হবে প্রথম স্তরের বাছাইপর্ব।

মাশরাফি, রুবেল, তাসকিন ও মুস্তাফিজের গতি ও কৌশলে কুপোকাত হয়েছেন বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরা। তাঁদের উত্তরসূরি খুঁজতেই আবারো শুরু হচ্ছে ‘ফাস্ট বোলার হান্ট’। ঢাকাসহ দেশের ১৫টি জেলার ১৬টি স্টেডিয়ামে চলবে টাইগারদের নতুন গতিদানবের খোঁজ। প্রথমবারের মত এই গতি-প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন নারী ক্রিকেটাররাও।

এর আগে পেসার হান্ট নামে হলেও এবার পাল্টেছে নাম। পাল্টেছে স্পন্সরও। আগামী ওয়ানডে বিশ্বকাপের আগে বিশ্বমানের আরো ফাস্টবোলার খুঁজে বের করাই লক্ষ্য জাতীয় দলের অফিশিয়াল স্পনসরের। রবির এ উদ্যোগে দীর্ঘমেয়াদি সাফল্যের আশা বিসিবির।

প্রথম স্তরের খোঁজ শেষে হাই পারফরম্যান্স ক্যাম্পের জন্য বাছাই করা হবে ৬৪ জন ফাস্টবোলার। শারীরিক যোগ্যতার পাশাপাশি, ওজন, উচ্চতা, ভারসাম্য, নী টু ওয়াল টেস্টসহ বিভিন্ন ক্রিকেট দক্ষতা বিবেচনা করে, ১০ জন ছেলে ও ২ জন মেয়ে ফাস্টবোলারকে বিজয়ী ঘোষণা করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ