আবারও ড্র করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলে রেলিগেশন জোনে থাকা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে তারা।
ম্যাচে ৬ গোলের প্রথমটি হয়েছে ওয়েইন রুনির স্পট কিক থেক। বিতর্কিত পেনাল্টি থেকে গোল করেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। এরপর ম্যানইউ এর হয়ে লিনগার্ড ব্যবধান বাড়ান।
যদিও ওয়াইনেলড্যাম বিরতির আগে ১টি গোল শোধ করেন ম্যাগপাইদের হয়ে। ৬৭ মিনিটে নিউক্যাসলের মিট্রোভিচ গোল করলে ২-২ ব্যবধানে উত্তেজনা ছড়াতে শুরু হয় ম্যাচে। এরপর জোড়া গোল পূরণ করেন রেড ডেভিলদের ক্যাপ্টেন।
ম্যাচে দ্বিতীয় বারের মতো স্বাগতিকদের বিপক্ষে লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ৩-২ গোলে এগিয়ে থাকা দলটি ৯০ মিনিটে হজম করে আরও একটি গোল। নাটকীয় ম্যাচের দুর্দান্ত সমাপ্তি হয় পল ডামেটের গোলে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: