বাংলাদেশ সিরিজের আগে আবারো মাখায় এনটিনি ও মারাভান আতাপাত্তুকে সহকারি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বোলিং নিয়ে এনটিনি ও ব্যাটিং নিয়ে কাজ করবেন আতাপাত্তু।
সাউথ আফ্রিকার সাবেক পেইসার এনটিনির সঙ্গে দুই বছরের চুক্তি করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
এদিকে, জিম্বাবুয়ের বাংলাদেশ সফর পর্যন্ত সহকারি কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আতাপাত্তুকে।
বর্তমানে জিম্বাবুয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন এই শ্রীলঙ্কান গ্রেট। এদিকে জিম্বাবুয়ে এ-দলের সাবেক বোলিং কোচ ডগলাস হন্ডাকেও পুনরায় নিয়োগ দিয়েছে জেড সি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: