খেলা

আর্সেনাল-লিভারপুলের মধ্যে ৩-৩ গোলে ড্র

 আর্সেনাল-লিভারপুল
আর্সেনাল-লিভারপুল

প্রিমিয়ার লিগের প্রথমপর্বের মতো দ্বিতীয় পর্বেও আর্সেনাল ও লিভারপুল কেউ কাউকে হারাতে পারেনি— লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ছয় গোলের জমজমাট লড়াইটি শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্রয়ে শেষ হয়েছে।

আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে হওয়া দুই দলের প্রথম পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

নিজেদের মাঠে বুধবার রাতে দশম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। বাঁ দিক থেকে জার্মান মিডফিল্ডার এমরে কানের কোনাকুনি শট ঝাঁপিয়ে পড়ে আর্সেনাল গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো ফিরমিনো, তার শট আর ঠেকাতে পারেননি পেতর চেক।

স্বাগতিকদের উল্লাস খানিক পরেই অবশ্য থেমে হয়ে যায় অ্যারন রামজির গোলে। কোস্টা রিকার ফরোয়ার্ড জোয়েল কাম্পবেলের সোজাসুজি রক্ষণচেরা পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন ওয়েলসের এই মিডফিল্ডার।

উনবিংশ মিনিটে লিভারপুলকে ফের এগিয়ে দেন ফিরমিনো। ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে বল জালে জড়ান ব্রাজিলের এই মিডফিল্ডার।

দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার আনন্দও বেশিক্ষণ স্থায়ী হয়নি লিভারপুলের। ছয় মিনিট বাদে আর্সেনালকে ম্যাচে ফেরান অলিভিয়ে জিরুদ, কর্নার থেকে উড়ে আসা বলটাকে কঠিন কোণ থেকে জালে পাঠান ফর্মে থাকা এই ফরোয়ার্ড।

৩০তম মিনিটে জিরুদ ফাঁকায় বল পেয়েও গোল করতে ব্যর্থ না হলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারতো আর্সেনাল।

৫৫তম মিনিটে অবশ্য আর ব্যর্থ হননি জিরুদ। কাম্পবেলের বাড়ানো বল ধরে জালে পাঠিয়ে দলকে প্রথমবারের মতো এগিয়ে দেন এই ফরাসি স্ট্রাইকার।

৩-২ ব্যবধানে এগিয়ে থেকে দারুণ এক জয়ের পথেই ছিল আর্সেনাল। তবে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সব হিসেব পাল্টে দেন লিভারপুলের জো অ্যালেন। জোরালো শটে দারুণ নাটকীয় লড়াইয়ে এক পয়েন্ট নিশ্চিত করেন ওয়েলসের এই মিডফিল্ডার।

পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল, ২১ ম্যাচে আর্সেনাল ভেঙ্গারের দলের পয়েন্ট ৪৩।

দিনের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে পয়েন্টের হিসেবে আর্সেনালকে স্পর্শ করেছে লেস্টার সিটি। আসরের চমক জাগানো দলটির পয়েন্টও ৪৩, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।

৩১ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।

দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। তৃতীয় স্থানে থাকা মানুয়েল পেল্লেগ্রিনির দলের পয়েন্ট ৪০।

চেলসিকে তাদের মাঠে ২-২ গোলে ড্র রুখে দিয়েছে ওয়েস্ট ব্রমউইচ। ২৪ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে গাস হিডিংকের দল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ