খেলা

বাংলাদেশের তরুণদের সিরিজ জয়

তরুণদের সিরিজ জয়
তরুণদের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলকে দ্বিতীয় ওয়ানডেতে ১৭১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে নিলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। জুনিয়র টাইগারদের দেয়া ৩০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৮ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে ওপেনার সাইফ হাসানের উইকেট হারায় টাইগাররা। এরপর পিনাক ঘোষের ১০৯, নাজমুল হোসেন শান্তর ৭৯ ও মেহেদি হাসান মিরাজের অপরাজিত ৫৪ রানে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৯৯ রান করে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

বড় টার্গেট তাড়া করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ক্যারিবীয়ানরা। ৪৯ ওভার ৩ বলে ১২৮ রানে সবকটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

মেহেদি হাসান রানা ও সালেহ আহমেদ শাওন নিয়েছেন ৩টি করে উইকেট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ