অকল্যান্ডে তিন ম্যাচ সিরিজের ১ম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দেওয়া ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫৫ রানে অলআউট হয় স্বাগতিকরা।
অকল্যান্ডের এডেন পার্কে টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। ৪৭ বলে ৬১ রান করেন মোহাম্মদ হাফিজ। ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ১৭১ রান করে সফরাকারিরা।
জবাবে দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন উইলিয়ামসন ও মুনরো। উইলিয়ামসনের ৭০, আর মুনরো করেন ৫৬ রান। এদুজন আউট হলে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি অন্যরা।
পুরো ২০ ওভার খেললেও, ইনিংসের শেষ বলে ১৫৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১৬ রানে জেতে পাকিস্তান।
এ ম্যাচে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: