সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ভারতের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের দেয়া ৩০৮ রানের বিশাল টার্গেট, মাত্র তিন উইকেট হারিয়ে টপকে গেছে অস্ট্রেলিয়া।
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ভারতীয় ওপেনার রোহিত শর্মা করেছেন সেঞ্চুরি। ব্রিসবেনের গ্যাবাতে টস জিতে ব্যাট করতে নামা ভারত, রোহিম শর্মার ১২৪ রানে পায় বড় ইনিংসের ভিত। যদিও অন্য ওপেনার শিখর ধাওয়ান আউট হন দলীয় ৯ রানে।
এরপর ভিরাট কোহলির ৫৯ ও আজিঙ্কিয়া রাহানের ৮৯ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান করে ভারত।
জবাবে ১৪৫ রানের ওপেনিং পার্টনীরশীপ গড়েন অ্যারন ফিঞ্চ ও শন মার্শ। দুজনই আউট হন ব্যক্তিগত ৭১ রানে।
এরপর ৭৬ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের আয়েশী জয় এনে দেন জর্জ বেইলী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: