খেলা

বিসিএল: সাউথ জোনকে হারিয়েছে নর্থ জোন

বাংলাদেশ ক্রিকেট লিগ
বাংলাদেশ ক্রিকেট লিগ

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের খেলায় সাউথ জোনকে ৭৪ রানে হারিয়েছে নর্থ জোন। অন্যদিকে, ড্র হয়েছে সেন্ট্রাল ও ইস্ট জোনের ম্যাচ।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে অলআউট হয় নর্থ জোন। সাউথ জোনের সামনে টার্গেট দাড়ায় ২৩১ রানের।

জবাবে ১৫৬ রান তুলতেই সবকটি উইকেট হারায় আবদুর রাজ্জাকের দল। ৭৪ রানের জয় পায় নর্থ জোন। দুই ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নর্থ জোনের তাইজুল ইসলাম।

আরেক ম্যাচে, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে, ইস্ট জোনকে ২০৮ রানের টার্গেট দেয় সেন্ট্রাল জোন। ৫ উইকেটে ১৮৩ রান নিয়ে ইস্ট জোন দিন শেষ করলে ড্র হয় ম্যাচ।

দুই ইনিংসে ১৭৫ রান করে প্লেয়ার অব দা ম্যাচ হয়েছেন সেন্ট্রাল জোনের তানভির হায়দার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ