খেলা

একের পর এক ড্র করেই চলেছে চেলসি

 চেলসি
চেলসি

একের পর এক ড্র করেই যাচ্ছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের সপ্তম গোলের দেখা পেয়েছে ব্লুজরা।

এদিকে, ক্রিস্ট্যাল প্যালেসের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। দিনের আরেক ম্যাচে পয়েন্ট তালিকার তলানিতে থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র করেছে এ মৌসুমের অন্যতম ফেভারিট লেস্টার সিটি।

গোলহীন প্রথমার্ধ শেষে ব্লুজদের হয়ে নিজের ৭০০তম ম্যাচে আত্মঘাতী গোল করে বসেন জন টেরি। এরপর এভারটনের লিড দ্বিগুণ করেন কেভিন মিরালাস। দিয়েগো কস্তার গোলে ব্যবধান কমায় চেলসি। মিনিট দুয়েকের মধ্যে চেলসিকে সমতায় ফেরান সেস ফ্যাব্রিগাস। ম্যাচের ৯০ মিনিটে রামিরো ফিউনেস মরির গোলে আবারো লিড পায় এভারটন। কিন্তু ইনজুরি টাইমে জন টেরির বিতর্কিত গোলে ৩-৩ এর ড্র নিশ্চিত হয় চেলসির।

এদিকে, ইতিহাদ স্টেডিয়ামে সার্জিও অ্যাগুয়েরোর জোড়া গোলে ৪-০ ব্যবধানে জিতেছে ম্যানসিটি। ডেভিড সিলভার গোলটিও হয়েছে অ্যাগুয়েরোর সহায়তায়।

সিটির অন্য গোলটি করেছেন ফ্যাবিয়েন ডেলফ। দিনের আরেক ম্যাচে ড্র করেছে ইপিএলের এ মৌসুমের চমক লেস্টার সিটি। পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা অ্যাস্টন ভিলার ১-১ গোলে ড্র করেছে ফক্সরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ