খেলা

আবারো জিম্বাবুয়ের বিপক্ষে দাপটে জয় টাইগারদের

টাইগার
টাইগার

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে সহজেই ৪২ রানে হারিয়েছে বাংলাদেশ।

রোববার বেলা ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে।

সৌম্য সরকার-সাব্বির রহমানদের দারুণ ব্যাটিংয়ে সফরকারী জিম্বাবুয়েকে ১৬৮ রানের টার্গেট ছুড়ে দেন টাইগাররা। ব্যাট করে জিম্বাবুয়ে। অবশেষে সফরকারী জিম্বাবুয়েকে ৪২ রানের বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০তে এগিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা।

তবে বেশ কজনের সম্মিলিত প্রচেষ্টায় স্বাগতিকরা তুলে নেন ৩ উইকেটে ১৬৭ রান। শুরুটা ভালো হলেও পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে জিম্বাবুয়ে ৮ উইকেট হারিয়ে করতে পারে ১২৫ রান।

দলীয় ১৬তম ওভারে আক্রমণে এসে আল আমিন হোসেন ফেরান ২১ বলে ২৯ রান করা ম্যালকম ওয়ালারকে। পরের ওভারে মুস্তাফিজ বোল্ড করে স্টাম্প উড়িয়ে দেন মাদজিভার।

প্রথম ৫ ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৪০ রান। তবে ইনিংসের ষষ্ঠ ওভারে তামিম ব্যক্তিগত ২৩ রানে বিদায় নেন। ১৭ বলে তিনটি চার আর একটি ছক্কা হাঁকানো তামিমের ইনিংস শেষ হয় মুজারাবানির বলে ভিটোরির তালুবন্দি হয়ে।

টাইগার ওপেনার তামিম ফিরে গেলেও আরেক ওপেনার সৌম্য সরকার দারুণ ব্যাটিং করছিলেন। তবে গ্রায়েম ক্রেমারের করা ইনিংসের ১০ ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যক্তিগত ৪৩ রানে বিদায় নেন তিনি। ম্যালকম ওয়ালারের হাতে ধরা পড়ার আগে সৌম্য ৩৩ বলে চারটি চার আর তিনটি বিশাল ছক্কা হাঁকান।

সৌম্যর বিদায়ে ব্যাটিংয়ে আসা মাহামুদউল্লাহ রিয়াদও (১ রান) দ্রুত ফিরে যান। ১১তম ওভারের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

দলীয় ৭৬ রানের মাথায় তৃতীয় উইকেটের পতনের পর রানের চাকা ঘোরান মুশফিকুর রহিম এবং সাব্বির রহমান। ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। তবে পায়ের পেশীতে টান পড়ায় ১৬তম ওভারের পর মাঠ ছাড়েন ২৪ রানে অপরাজিত থাকা মুশফিকুর। ২০ বলে তিনি তার ইনিংসটি সাজিয়েছিলেন।

মুশফিকের মাঠত্যাগে ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান। অপরাজিত সাকিব খেলেন ২৭ রানের দারুণ এক ইনিংস। তার ১৭ বলের ইনিংসে ছিল দুটি চার আর একটি ছক্কা। আর সাব্বির রহমান ৪৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৩০ বলে একটি চার আর তিনটি ছক্কা হাঁকান সাব্বির।

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী জয় পেয়েছে টাইগাররা। স্প্রিং বকদের ৮ বল হাতে রেখে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। এর আগে দুই দলের মুখোমুখিতে জয়ের পাল্লা টাইগারদের দিকেই। ছয়টি টি-টোয়েন্টি ম্যাচের চারটিতেই জিতেছে বাংলাদেশ।

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগারদের দলপতি মাশরাফি বিন মর্তুজা।

আগে পরে কিছু কথা:

ব্যাটিংয়ে শুরুতেই নামেন টাইগারদের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি টেলিভিশনের পর্দায় সরাসরি দেখা যাচ্ছে স্টার স্পোর্টস-৪ ও গাজী টিভিতে।

শুক্রবার একই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন টাইগাররা।

প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। তবে জিতলেও ওই ম্যাচে কিছু ভুল ছিল বাংলাদেশের খেলায়। প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জিততে চায় বাংলাদেশ— এমনটাই জানিয়েছেন সাব্বির রহমান।

এদিকে, এ ম্যাচেও টিম কম্বিনেশন নিয়ে পরীক্ষা চালাতে পারে ম্যানেজমেন্ট। এছাড়া ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ের স্বল্পমেয়াদি কোচ হয়ে বাংলাদেশে এসেছেন মারভান আতাপাত্তু। ঘরের মাটিতে শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন তিনি।

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এ ম্যাচের জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া জিম্বাবুয়েও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে।

তবে জিম্বাবুয়ে দলে আছে তিনটি পরিবর্তন। নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরা, অলরাউন্ডার সিকান্দার রাজা ও পেসার লুক জংয়েকে এ ম্যাচে বাদ দেওয়া হয়েছে। তাদের বদলে দলে ঢুকেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিচমন্ড মুতুমবামি, মিডিয়াম পেসার তাউরাই মুজারাবানি ও পেসার নেভিল মাদজিভা।

দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়কের দায়িত্ব পালন করবেন হ্যামিল্টন মাসাকাদজা।

-

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ