প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে উঠেছে বাহরাইন।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, শুরু থেকেই বাহরাইনের রক্ষণে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। তবে অনেকগুলো গোলের সুযোগ সৃষ্টি করেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় স্বাগতিকরা।
বিরতির আগমুহূর্তে হেডার থেকে বাহরাইনকে লিড এনে দেন ইব্রাহীম আল হুতি। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। ৫২ মিনিটে শাখাওয়াত হোসেন রনির হেডার বারে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় মারুফুল হকের শীষ্যরা।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে, টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে বাহরাইন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: