শুরু হয়ে গেল বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। আসরের প্রথম দিনে জয়ের দেখা পেয়েছে বড় তারকারা।
পুরুষ এককে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ, রজার ফেদেরার, কেই নিশিকোরি। নারী এককে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা ও আগ্নিয়েস্কার রাদোয়ানস্কা।
শীর্ষ বাছাই নোভাক জকোভিচ প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হন কোরিয়ার হাইনো চাংয়ের। তবে এই সার্বিয়ান তারকার সামনে পেরে উঠেননি চাং। ৬-৩, ৬-২, ৬-৪ গেমে জয় পান জকোভিচ।
পুরুষ এককের আরেক ম্যাচে, জর্জিয়ার নিকোলস বাসলাসভিকে ৬-২, ৬-১ ও ৬-২ গেমে হারিয়েছেন ফেদেরার। এদিকে, নারী একেকে প্রথম রাউন্ডের ম্যাচে ইতালির ক্যমিলা গ্রেগরিকে ৬-৪, ৬-৭ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেন শীর্ষ বাছাই সেরেনা।
জাপানের নিয়ো হিবোনোর বিপক্ষে ৬-১, ৬-৩ গেমে জয় পেয়েছেন রাশান তারকা মারিয়া শারাপোভা।