খেলা

সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে
বাংলাদেশ-জিম্বাবুয়ে

খুলনায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বুধবার বিকেল ৩টায় বাংলাদেশের সঙ্গে মোকাবেলা করবে জিম্বাবুয়ের। প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচেও বাংলাদেশ দলে পরীক্ষামূলক পরিবর্তনের আভাস পাওয়া গেছে টাইগার ক্যাম্প থেকে।

দল নিয়ে যতোই পরীক্ষা নিরিক্ষা চলুক, বাংলাদেশের শেষ টার্গেট জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়। পরিশ্রমের বিকল্প নেই। তাই ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা টাইগাররা, তৃতীয় টি-টোয়েন্টির আগেও ঝালিয়ে নিয়েছে নিজেদের। লক্ষ্য এক ম্যাচ হাতে রেখেই বছরের প্রথম সিরিজ নিজেদের দখলে নেয়া।

পরীক্ষিত দুই পারফর্মার মুস্তাফিজ ও মুশফিক ইনজুরিতে। পেসার আল-আমিনও দলে নেই। উইনিং কম্বিনেশন ভেঙেই তাই দল সাজাতে হবে হেড কোচ হাথুড়ুসিংহে ও দলনেতা মাশরাফির। সুযোগ লুফে নেয়ার অপেক্ষায় রয়েছেন পেসার আবু হায়দার রনি, ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলী।

বাকি দুই ম্যাচে দল নিয়ে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ওপেনার সৌম্য সরকারও। তবে, জয়টাই যে চূড়ান্ত টার্গেট সে কথাও বলেছেন তিনি।

হারকে সঙ্গী করেই একের পর এক ম্যাচে, মাঠ ছাড়তে হচ্ছে জিম্বাবুয়েকে। দলে প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তারপরও শেষ রক্ষা হচ্ছে না তাদের। বাংলাদেশের বিপক্ষে পরের দুই টি-টোয়েন্টির জন্য দলে পরিবর্তন আনতে পারে সফরকারীরাও।

দুই দলেরই লক্ষ্য টি-টোয়েন্টির পারফেক্ট কম্বিনেশন খুঁজে পাওয়া। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগাম প্রস্তুতির রণকৌশল সাজাতে এই সিরিজকে বেছে নিয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। যে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ রয়েছে চালকের আসনে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ