দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উঠেছে নেপাল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে গতিময় ফুটবল উপহার দেয় দুদল। ৩ মিনিটে হাসান নাইজের হেডার লক্ষ্যভ্রষ্ট হলে গোলবঞ্চিত হয় মালদ্বীপ। ২১ মিনিটে ডি বক্সের মধ্যে হ্যান্ডবল করেন মালদ্বীপের একজন ডিফেন্ডার।
তবে রেফারির চোখ এড়িয়ে গেলে পেনাল্টির সুযোগ হাতছাড়া হয় নেপালের। কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় নেপাল।
স্কোরশিটে নাম লেখান মায়াং শেরেস্তা। বিরতি থেকে মালদ্বীপের জালে আরো একবার বল পাঠায় নেপাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: