খেলা

বাংলাদেশের হার, সিরিজে টিকে রইলো জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে

খুলনায় চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। সফরকারীদের দেয়া ১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান তোলে টাইগাররা। এর মধ্য দিয়ে সিরিজে টিকে রইলো জিম্বাবুয়ে।

৫টি পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। টাইগারদের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় আবু হায়দার, মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলীর। সিরিজের প্রথম দুই ম্যাচ হারায় এ ম্যাচের জয়ের কোনো বিকল্প ছিলো না জিম্বাবুয়ের। সে কারণেই শুরু থেকেই আগ্রাসী ব্যাট চালাতে থাকে সফরকারীরা।

১৪ বলে ২০ রান করে হ্যামিলটন মাসাকাদজা ফিরে গেলেও মুতুম্বামিকে সঙ্গে নিয়ে ব্যাট চালিয়ে যান আরেক ওপেনার ভুসিমুজি সিবান্দা।

মুতুম্বামি ২০ ও সিবান্দা করেন ৪৪ রান। দুজনকেই ফেরত পাঠান সাকিব আল হাসান।

এরপর রানের চাকা সচল রাখেন ম্যালকম ওয়ালার। তার ২৩ বলে ৪৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৮৭ রান করে জিম্বাবুয়ে।

বড় টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই চিসোরোর বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েস। এরপর জিম্বাবুয়ের বোলারদের শাসন করে খেলতে থাকেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। সৌম্য ২৫ ও সাব্বির করেন ৫০ রান।

তবে সৌম্য ও সাব্বিরের উইকেট পতনের মধ্য দিয়ে রানের গতি কমে আসে বাংলাদেশের। কিছুক্ষণ পর ১৫ রান করে সাজঘরে ফেরেন মোসাদ্দেক হোসেন। ২ রানের ব্যবধানে ক্রিমারের দ্বিতীয় শিকারে পরিণত হন সাকিব আল হাসান। দলীয় ১০২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।

মিডল অর্ডারের মতো ব্যর্থ হন টেলএন্ডাররাও।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ