স্প্যানিশ কাপ-কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ১ম লেগে জয় পেয়েছে বার্সেলোনা।
অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ম্যাচের ২৫ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ইভান রাকেতিচের ক্রস থেকে মুনির আল হাদ্দাদির গোলের পর, লিড দ্বিগুণ করেন নেইমার।
শেষদিকে আরিতজ আদুরিজের গোলে ব্যবধান কমায় স্বাগতিক বিলবাও। ২-১ গোলের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। এ ম্যাচে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। নিষেধাজ্ঞা থাকায় খেলেননি লুইস সুয়ারেজও।
দিনের আরেক ম্যাচে সেল্টা দে ভিগোর সঙ্গে গোলশূণ্য ড্র করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: