জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন এল্টন চিগাম্বুরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি জয়ের পরই এ ঘোষণা দিয়েছেন তিনি।
নিজের খেলায় মনোযোগ দিতেই এ সিদ্ধান্ত তার।
সাংবাদদিকদের তিনি বলেন, সিনিয়র ক্রিকেটার হিসেবে দলকে সব ধরনের সহযোগিতা করবেন তিনি।
গত ২০১০ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ের দায়িত্ব পেয়েছিলেন চিগাম্বুরা। এক বছর দায়িত্বে থাকার পর ব্রেন্ডন টেলরকে দায়িত্ব দেয় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
গত ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো ক্যাপ্টেনের দায়িত্ব পান তিনি।
অধিনায়ক হিসেবে ৮০ টি রঙিন পোষাকের ম্যাচের ২০ টিতে জয় পেয়েছেন তিনি। তার অধীনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায় জিম্বাবুয়ে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: