উইজেডন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এদিকে, সাতক্ষীরার ওয়ান্ডার বয় মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের পর থেকেই একের পর এক সফল্য অর্জন করে চলেছেন। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্সের সুবাদে, আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৩৭ নম্বরে।
ক্রিকেটের বাইবেল উইজডেনে জায়গা করে নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা। উইজডেনের ভারতীয় সংস্করণে ২০১৪-১৫ মৌসুমের সেরা ছয় ক্রিকেটারের তালিকায় স্থান করে নিয়েছেন ম্যাশ। দেশের বাইরে থেকে স্বীকৃতি পাওয়াটা ব্যক্তিগত নয়, দেশের অর্জন বলেও মনে করেন টাইগারদের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। মাশরাফি ছাড়াও উইজডেন ইন্ডিয়ার তালিকায় রবিচন্দ্রন অশ্বিন, বিনয় কুমার, ইউনূস খান, ধাম্মিকা প্রসাদ ও জো রুট রয়েছেন।
এদিকে, বাংলাদেশের ক্রিকেটে এক উজ্জল নক্ষত্রের নাম মুস্তাফিজুর রহমান। রেকর্ড পারফরমেন্সে ক্যারিয়ার শুরু করা মুস্তাফিজ সময়ের সঙ্গে যোগ্যতার প্রমান দিয়ে যাচ্ছেন। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের আগে ৫ টি-টোয়েন্টি খেলা এই কাটার মাস্টার ছিলেন র্যাঙ্কিংয়ের ১১৫ নম্বরে।
জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ সিরিজে দুইটিতে খেলেছেন মুস্তাফিজ। এর মধ্যে ৪ টি উইকেট নিয়ে সামর্থের প্রমান দিয়েছেন তিনি। আর পারফরম্যান্সের পুরুস্কার স্বরূপ টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে জায়গা করে নিলেন ৩৭ নম্বরে।
টাইগারদের আরেক পেসার অধিনায়ক মাশরাফি র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চলে এসেছেন ৩৩ নম্বরে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে মুস্তাফিজ-ম্যাশদের উন্নতি হলেও অবনমন হয়েছে বাংলাদেশ দলের। জিম্ববাবুয়ের বিপক্ষে সিরিজ ড্রয়ের কারণে একধাপ পিছিয়ে চলে এসেছে এগারো নম্বরে।