ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লেস্টার সিটি ও টটেনহাম হটস্পার— তবে জিততে পারেনি ম্যানচেস্টারের দুই ক্লাব-ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠে স্টোক সিটিকে ৩-০ গোলে হারিয়েছে লেস্টার। ড্যানি ড্রিঙ্ক ওয়াটার জেমি ভারডি ও লিওনার্ডো অ্যালোয়ার গোলে সহজ জয় পায় ফক্সরা।
ইপিএলের আরেক ম্যাচে পয়েন্ট খুইয়েছে ফেভারিট ম্যানসিটি। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সিটিজেনরা।
জোড়া গোল করেছেন ওয়েস্টহ্যামের এনার ভ্যালেন্সিয়া ও সিটির সার্জিও অ্যাগুয়েরো।
এদিকে, ক্রিস্টাল প্যালেসের মাঠে ৩-১ গোলের জয় পেয়েছে পয়েন্ট তালিকার শীর্ষ চারে থাকা টটেনহাম হটস্পার।
হ্যারি কেইনের গোলের পর, ড্যালে অ্যালির দুদার্ন্ত ভলিতে লিড দ্বিগুণ করে স্পাররা। তৃতীয় গোলটি করেন নাসের শ্যাডলি।
এদিকে, বদলি খেলোয়াড় চার্লি অস্টিনের দ্বিতীয়ার্ধের গোলে সাউদাম্পটনের কাছে ০-১ গোলে হেরেছে ম্যানইউ।