ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে, দিয়াগো কস্তার একমাত্র গোলে আর্সেনালকে হারিয়েছে চেলসি। এই হারের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে আবারও উঠে আসার সুযোগ হারাল গানাররা।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচে শুরু থেকেই আক্রমন গানার রক্ষনে আক্রমন চালিয়ে যায় চেলসি। তবে গোল করে দলকে লিড এনে দিতে ব্যর্থ হয় ব্লু ফরোয়ার্ডরা।
প্রথমার্ধে ১০ জনের দলে পরিণিত হয় আর্সেনাল। দিয়াগো কস্তাকে বাজে ট্যাকেল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পার মার্টেসেকার।
ম্যাচে ২২ মিনিটে প্রথম গোলের দেখা পায় গাস হিডিংসের শিষ্যরা। ইভানোভিচের ক্রস থেকে গোল করে চেলসিকে লিড এনে দেন দিয়াগো কস্তা। বাকি সময়ে আর কোন গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: