প্রস্তুতি ম্যাচে এবার ইংল্যান্ডকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জুনিয়র টাইগাররা। বাংলাদেশের দেয়া ২৪৬ রানের জবাবে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিঙে নামে বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটসম্যানদের ছোট কয়েকটি ইনিংসে ভর করে দেড়শো রানের কোটা পেরোয় ক্ষুদে টাইগাররা।
এরপর মিডল অর্ডার ব্যাটসম্যান শফিউল হায়াতের ৬৮ ও মোহাম্মদ সাঈফউদ্দীনের ৪৬ রান বাংলাদেশকে ৮ উইকেটে এনে দেয় ২৪৬ রানের চ্যালেঞ্জিং টোটাল। ম্যাচ সর্বোচ্চ ৬৬ টি রানের পার্টনারশীপ আসে এ দুইজনের ব্যাটে।
ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। মাত্র ১৪৯ রানে অলআউট হয় তারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট নিয়েছেন মিরাজ ও রানা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: