ওয়ানডেতে বিশ্বের দ্বিতীয় সেরা বোলার এখন সাকিব আল হাসান। আইসিসিরা সেরা ওয়ানডে বোলার র্যা ঙ্কিঙে ৬৯৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে অবস্থান করছেন তিনি।
এটি শুধু সাকিবেরই নয়, আইসিসি ওয়ানডে বোলিং র্যা ঙ্কিঙে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো বোলার অবস্থান করছেন শীর্ষ দুইয়ে। এর আগে সাকিব ক্রিকেটের তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার হলেও, একক ফরম্যাটের কোনো র্যা ঙ্কিঙে এত ওপরে ওঠেননি।
সাকিবের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান দখলে রেখেছেন ট্রেন্ট বোল্ট। ৬৯৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছেন অজি পেসার মিচেল স্টার্ক।
তবে সেরা বোলারের মুকুট পড়া বোল্টকে টপকাতে এ বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে সাকিবকে। কেননা এর আগে কোনো ওয়ানডে সিরিজ নেই বাংলাদেশের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: