খেলা

আনোয়ার আলীর বাউন্সারে আঘাত পেলেন ম্যাকক্লেনাগান

মিচেল ম্যাকক্লেনাগান
মিচেল ম্যাকক্লেনাগান

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় আনোয়ার আলীর বাউন্সারে আঘাত পান মিচেল ম্যাকক্লেনাগান। এরপর মাঠ থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

তখন ৩১ রানে অপরাজিত ছিলেন ম্যাকক্লেনাগান। আনোয়ার আলীর বাউন্সার হুক করতে গিয়ে টাইমিং মিস হয় তাঁর। হেলমেটের ফাঁক গলে, বল তার বা চোখে আঘাত করে।

চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত পাওয়া চোখের অনেকগুলো হাড় ভেঙে গেছে। অস্ত্রোপচার করতে হবে চোখে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজের মৃত্যুর পর ক্রিকেট হেলমেটে আনা হয়েছিল পরিবর্তন। সে ধরনের হেলমেট পড়েই খেলছিলেন ম্যাকক্লেনাগান।

তারপরও বলের আঘাত থেকে রক্ষা পাননি তিনি। ফলে ক্রিকেট হেলমেট নিরাপদ করার দাবি এবার আরও জোরালো হলো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ