অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের কোয়ার্টার ফাইনালে মারিয়া শারাপোভাকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। দিনের অন্য ম্যাচে স্পেনের কার্লা সুয়ারেজকে হারিয়েছেন আগ্নিয়েস্কা রাদোয়ানস্কা।
মেলবোর্ন পার্ক কোর্টে, মারিয়া শারাপোভার বিপক্ষে শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকেন সেরেনা উইলিয়ামস। প্রথম সেটে ৬-৪ গেমে জেতেন এই যুক্তরাষ্ট্র তারকা। দ্বিতীয় সেটে সেরেনার সামনে পাত্তাই পাননি শারাপোভা। ৬-১ গেমে দ্বিতীয় সেটের সঙ্গে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেন অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা।
দিনের অন্য ম্যাচে স্প্যনিশ তারকা কার্লা সুয়ারেজের বিপক্ষে ৬-১ গেমে প্রথম সেট জেতেন আগ্নিয়েস্কা রাদোয়ানস্কা।
তবে দ্বিতীয় সেটের শুরুতে ঘুরে দাড়ান কার্লা। কিন্তু শেষ পযর্ন্ত ৬-৩ গেমে রাদোয়ানস্কার কাছে হেরে যান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: