খেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

৪৩ রানে জয় পেল বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের যুবাদের দেয়া ২৪১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের হয়ে বোলিং আক্রমণ শুরু করেন দলপতি অফস্পিনার মেহেদি হাসান মিরাজ।

প্রথম ওভার মেডেন নিয়ে নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন প্রোটিয়া ওপেনার কাইল ভেরায়নিকে। স্লিপে দাঁড়ানো সাইফ হাসানের তালুবন্দি হয়ে পেরেন এক রান করা এ ওপেনার।

ইনিংসের নবম ওভারে মুলডারকে (৮) বোল্ড করে ফিরিয়ে দেন সাইফুদ্দিন। এরপর সাইফুদ্দিনের বলে বোল্ড হয়ে ফেরেন প্রোটিয়া দলপতি টনি ডি জর্জি। ইনিংসের ১৫তম ওভারে সাজঘরে ফেরার আগে প্রোটিয়া অধিনায়ক করেন ৮ রান।

মেহেদি হাসান মিরাজের পর সাইফুদ্দিনের আঘাতে প্রোটিয়ারা তিন উইকেট হারায়। ইনিংসের ২১তম ওভারে সাইদ সরকার প্রোটিয়াদের চতুর্থ উইকেট তুলে নেন। সাইদের বলে রিভালদো মনস্যামি ব্যক্তিগত ৫ রান করে এলবির ফাঁদে পড়েন। ডায়ান গালিয়েমকে (২২) বোল্ড করে ফিরিয়ে দেন সাইদ সরকার।

২৫ ওভারের পর থেকে ৩৭ ওভার পর্যন্ত কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি দ. আফ্রিকার ব্যাটসম্যানরা। ওপেনার লিয়াম স্মিথ ক্রিজের একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন। ডায়ান গালিয়েমকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন স্মিথ।

ইনিংসের ৪২তম ওভারে মেহেদি হাসান মিরাজ ফেরান ১৭ রান করা ফারহানকে। ৪৫তম ওভারে প্রোটিয়াদের সফল ব্যাটসম্যান ওপেনার লিয়াম স্মিথকে ফিরিয়ে দেন সালেহ আহমেদ শাওন। ১৪৬ বলে ১০০ রান করে মেহেদি হাসান মিরাজের তালুবন্দি হন স্মিথ। ক্যারিয়ারে প্রথম শতকের দেখা পাওয়া স্মিথ ৯টি চারের সাথে একটি ছক্কাও হাঁকান। একই ওভারে লুডিককেও ফিরিয়ে দেন শাওন।

৪৮তম ওভারে সাইফুদ্দিন এলবির ফাঁদে ফেলে ফিরিয়ে দেন ৬ রান করা ফিল্যান্ডারকে। পরের ওভারে মেহেদি হাসান মিরাজ ফেরান শেন উইটহেটকে। ৮ বল বাকি থাকতেই গুটিয়ে যায় দ. আফ্রিকা।

টাইগার যুবাদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সাইফুদ্দিন ও মেহেদি হাসান মিরাজ। দুটি করে উইকেট দখল করেন সালেহ আহমেদ শাওন ও সাইদ সরকার।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগার যুবারা শুরু করে তাদের বিশ্বকাপ অভিযান। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নামিবিয়া।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশের যুবারা।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন নাজমুল হাসান শান্ত। তার সংগ্রহ ৮৩ বলে তিন ছক্কা আর চার চারে ৭৫ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ করেন জয়রাজ শেখ। ৫০ বলে এক ছয় আর ছয় চারে ৪৬ রান করেন জয়রাজ। উদ্বোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষ করেন ৪৩ রান।

দক্ষিণ আফ্রিকার উইয়ান মুলডার তিনটি এবং সিপামলা, হোয়াইটহেড ও জর্জি একটি করে উইকেট নেন।

এ ম্যাচ দিয়ে টাইগার যুবারা শুরু করে তাদের বিশ্বকাপ অভিযান। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নামিবিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ