এশিয়া কাপ টি-টোয়েন্টি ২০১৬'র ফিক্সচার প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ২৪ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৬ ফেব্রুয়ারি। বাছাই পর্বে জয়ী দলের সঙ্গে হবে ম্যাচটি। এরপর ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ও ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে লড়বে মাশরাফি বাহিনী। এদিকে ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচটি হবে ২৭ ফেব্রুয়ারি। ৬ মার্চ টুর্নামেন্টের ফাইনাল।
এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টের ১১টি ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
আফগানিস্তান, ওমান, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের মধ্য থেকে বাছাইপর্বের শীর্ষ দলটি খেলবে মূল পর্বে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: