খেলা

ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার

ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি

ইংলিশ লিগ কাপ-ক্যাপিটাল ওয়ানের ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালের দ্বিতীয় লেগে এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে সিটিজেনরা।

প্রথম লেগে ২-১ এ এগিয়ে থাকা এভারটনকে শুরুতেই লিড এনে দেন রস বার্কলে। একাই বল টেনে নিয়ে, ম্যানসিটির রক্ষণ চিড়ে গোল করেন তিনি। ১-০ গোলের লিডে, অ্যাগ্রিগেটে ৩-১ এ এগিয়ে যায় এভারটন। তবে পিছিয়ে পড়ে হাল ছাড়েনি সিটিজেনরা।

কিছুক্ষণের মধ্যেই ফারনান্দিনিয়োর ডিফ্লেক্টেক শটে, ম্যাচে ১-১ গোলের সমতা পায় ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়া ম্যানসিটি নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় ৭০ মিনিটে। কেভিন ডি ব্রুইনের গোলে ম্যাচে ২-১ এর লিড, আর অ্যাগ্রিগেটে ৩-৩ এর সমতা পায় সিটিজেনরা।

এরপর সার্জিও অ্যাগুয়েরোর চমৎকার হেডে অ্যাগ্রিগেটে কাঙ্খিত লিড পায় ম্যানসিটি। ৩-১ গোলের জয়ে, দুই লেগে ৪-৩ এ এগিয়ে থেকে ফাইনালের টিকেট কাটে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ