খেলা

অস্ট্রেলিয়ান ওপেন: ফাইনালে জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেন
অস্ট্রেলিয়ান ওপেন

অস্ট্রেলিয়ান ওপেনের হাই ভোল্টেজ সেমিফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন নোভাক জকোভিচ। এদিকে নারী এককের সেমিতে আগ্নিয়েস্কা রাদোয়ানস্কাকে হারিয়ে ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।

মেলবোর্ন টেনিস কোর্টে, ম্যাচের শুরু থেকেই ফেদেরারে বিপক্ষে আধিপত্যের সঙ্গে খেলে যান জকোভিচ। ৬-১, ৬-২ গেমে প্রথম দুই সেট জিতে নেন এ সার্বিয়ান।

তৃতীয় সেট ফেদেরার জিতলেও, চতুর্থ সেট ৬-৩ গেমে জিতে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেন নোভাক জকোভিচ। ক্যারিয়ারের ১৮ তম গ্রান্ড স্ল্যাম জয়ের লড়াইয়ে অ্যান্ডি মারে অথবা মিলোস রনিকের বিপক্ষে খেলবেন জকোভিচ।

এদিকে, নারী এককে আগ্নিয়েস্কা রাদোয়ানস্কাকে ৬-০, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। শিরোপার লড়াইয়ে এ মার্কিন তারকার প্রতিপক্ষ জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ