কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মিরান্দাসকে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়া। দিনের আরেক ম্যাচে, রদ্রিগোর একমাত্র গোলে লাস পালমাসের বিপক্ষে জয় পেয়েছে ভ্যালেন্সিয়া।
মিরান্দাসের বিপক্ষে ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে সেভিয়াকে লিড এনে দেন ভিসেন্তে ইবোরা। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল। ৭০ মিনিটে স্বাগতিকদের জালে বল পাঠান দ্য ইয়েলো সাবমেরিন ফরোয়ার্ড হুয়ান মুনোজ।
ইনজুরি টাইমের গোল করে সেভিয়াকে ৩-০ ব্যবধানের জয় এনে দেন কোকে। দুই লেগে ৫-০ এগ্রিগেটে সেমিতে খেলা নিশ্চিত করে দ্য ইয়েলো সাবমেরিনরা।
দিনের আরেক কোয়ার্টার ফাইনালে রদ্রিগোর একমাত্র গোলে লাস পালমাসের বিপক্ষে জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। দুই লেগে ২-১ এগ্রিগেটে শেষ চারে পৌছায় দ্য ব্যাটরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: