অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে ফিজি। জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটে হেরেছে তারা। আরেক ম্যাচে, স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে নামিবিয়া। এদিকে, ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে হারিয়েছে ইংল্যান্ড।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ক্যালাম টেইলরের ৫৯ ও ড্যান লরেন্সের ৫৫ রানে ভর করে, নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা।
জবাব দিতে নেমে, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তবে একপ্রান্ত আগলে ফিফটি তুলে নেন গিড্রন পোপ। ৬০ রান করে পোপ ফিরে গেলে রানের চাকা সচল রাখেন কিমো পল। ৱ
তার ৬৫ রানে ভর করে ৪৩ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২২১ রান করে ক্যারিবীয়রা। ৪ উইকেট নিয়েছেন ইংলিশ পেসার সাকিব মাহমুদ।