দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছে ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকদের ২৭ রানে হারিয়েছে ধোনিবাহিনী।
মেলবোর্নে টসে জিতে ব্যাটিঙে নেমে উড়ন্ত সূচনা হয় ভারতের। দলীয় ৯৭ রানে শিখর ধাওয়ান আউট হলেও ভিরাট কোহলিকে নিয়ে রানের চাকা সচল রাখেন অন্য ওপেনার রোহিত শর্মা।
কোহলি ও শর্মা দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। ৬০ রান করে শর্মা আউট হলেও কোহলি অপরাজিত থাকেন ৫৯ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত। ব্যাটিঙে নেমে ভালই ব্যাট চালাচ্ছিলেন অজি ওপেনার অ্যারন ফিঞ্চ ও শন মার্শ।
তবে এ দুজন আউট হবার পর ওভারপ্রতি রান রেট সচল রাখার চাপে ভেঙে পড়ে অজিদের ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২০ ওভারে ১৫৭ রান করে অস্ট্রেলিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: