খেলা

শেষ আটে টাইগার যুবারা

টাইগার যুবারা
টাইগার যুবারা

যুব বিশ্বকাপের একাদশতম আসরের ১৪তম ম্যাচে বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা।

রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের ছুঁড়ে দেয়া ২৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড স্বাগতিকদের বোলিং তোপে পড়ে ৪৭.২ ওভারে ১৪২ রান তুলতেই গুটিয়ে যায়।

সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটিশরা।

আবারো অলরাউন্ডার নৈপুণ্যে সামনে থেকে নেতৃত্ব দিলেন মেহেদি হাসান মিরাজ। এক ম্যাচ বাকি রেখেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।

স্কটল্যান্ডকে ১১৪ রানে হারিয়ে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। শান্তর অপরাজিত শতকে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৬ রান তুলেছিল বাংলাদেশ। স্কটল্যান্ড গুটিয়ে যায় ১৪২ রানে।

এবারের যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শতকটি করলেন নাজমুল হাসান শান্ত। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ করেন দ্রুতগতির অর্ধশতক।

শুরুটা ভালো হলে হয়ত আরও বড় হতে পারত বাংলাদেশের রান। কিন্তু সকালে বাংলাদেশের শুরুটা ছিল ভীষণ মন্থর। প্রথম ১০ ওভারে রান ছিল ১৯। ৪৯ রান করতে ওপেনার সাইফ হাসান খেলে ফেলেন ১১৪ বল! অস্বস্তির সেই শুরু থেকে দলকে উদ্ধার করেছেন শান্ত।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিল টস হেরে। আগের ম্যাচে দলকে দারুণ শুরু এনে দেওয়া পিনাক ঘোষ এবার ফিরে গেছেন কোনো রান না করেই। নিজের খেলা প্রথম বলেই বেঁচে গিয়েছিলেন জোড়ালো আবেদন থেকে। তাতে সতর্ক হননি এই বাঁহাতি ওপেনার। দুই বল পর মোহাম্মদ গাফফারের স্টাম্প সোজা আরেকটি ফুল লেংথ বলে ফ্লিক করতে গিয়ে হন এলবিডব্লিউ।

সাইফ একপ্রান্তে উইকেটে ছিলেন থমকে দাঁড়িয়ে। বলের পর বল করে গেছেন ব্লক। তিনে নেমে জয়রাজ শেখ অবশ্য শুরুটা ভালো করেছিলেন। দ্বিতীয় বলেই পয়েন্টের ওপর দিয়ে মেরেছেন চার। কিন্তু টেকেননি বেশিক্ষণ, মিডিয়াম পেসারকে গাফফারকেই ফ্লিক করতে গিয়ে টাইমিংয়ের গড়বড়ে ক্যাচ তুলে দেন পয়েন্টে।

শুরু থেকেই শম্বুক গতিতে থাকা সাইফ আরও আটকে যান উইকেটে। আগের ম্যাচে ৩১ বলে করেছিলেন ৬। এদিন প্রথম বাউন্ডারি মারার আগে রান ছিল ৩৮ বলে চার! রানের গতির চেয়েও হতাশাজনক ছিল তার ব্যাটিংয়ের ধরন। নতুন বল হাতে নেওয়া রায়ান ব্রাউনের গড়পড়তা অফ স্পিনেও বলের পর বল শুধু ঠেকিয়ে গেছেন। টানা তিন ওভার মেডেন খেলেছেন ব্রাউনকে; এক তার বলে প্রথম রান নিয়েছেন ২৩ বল খেলে! একটি বলও সম্ভবত টার্ন করেনি ব্রাউনের, কিন্তু উইকেট থেকে বেরিয়ে বা পায়ের কাজ দেখিয়ে সিঙ্গেল নেওয়ার চেষ্টাও করেননি সাইফ। হাফভলি, লেগ স্টাস্পে থাকা বলও খেলেছেন ফিল্ডারের হাতে।

চারে নেমে শান্ত আরেকপ্রান্তে একটু করে করে বাড়িয়েছেন রানের গতি। তার ব্যাটিংয়ে ছিল না কোনো অস্বস্তি। তৃতীয় উইকেটে ১৫০ বলে ১০১ রানের জুটি গড়েন শান্ত ও সাইফ।

সাইফের প্রস্তর যুগের ব্যাটিংয়ে একসময় তাকে ছাড়িয়ে যান শান্ত। টানা দ্বিতীয় অর্ধশতক তুলে নেন ৭১ বলে। অতি সতর্ক ব্যাটিংয়ের পরও অর্ধশত করতে পারেননি সাইফ। মিচেল রাওয়ের অফ স্পিনে বোল্ড হয়েছেন ১০ বলে ৪৯ রান করে।

চতুর্থ উইকেট শান্ত ও মিরাজের জুটিতে সত্যিকার অর্থেই গতি পায় দলের ইনিংস। তবে হাতে ৭ উইকেট থাকার পরও শেষ ১০ ওভারে ঠিক প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি দুজন। দুজনের ১০০ রানের জুটি এসেছে ৮৬ বলে। অর্ধশতকের পর গাফফারকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হয়ে ফিরেছেন মিরাজ (৪৮ বলে ৫১)।

পরের বলেই গাফফারকে মিড উইকেট দিয়ে উড়িয়ে শতক ছুঁয়ে ফেলেন শান্ত, ১১১ বলে। শেষ দিকে সাঈদ সরকারের ছোট কিন্তু কার্যকর একটি ইনিংস দলের কাজে এসেছে দারুণ। ৬ বলে ১৬ রানের ইনিংসে বিশাল এক ছক্কায় স্কোরবোর্ডের ওপর দিয়ে বল প্রায় ঝাউবনে পাঠিয়েছেন সাঈদ। শেষ ওভারে দুটি চার মেরে দলকে আড়াইশর ওপারে নিয়ে গেছেন শান্ত। শেষ পর্যন্ত অপরাজিত তিনি ১১৭ বলে ১১৩ রানে।

খানিকটা অসমান বাউন্স ও দুইরকম গতির উইকেটে ২৫৬ রান বেশ ভালো সংগ্রহ অবশ্যই। তবে টুর্নামেন্টের দুর্বলতম দলগুলির বাংলাদেশের ব্যাটিংয়ের ধরনে দলের ব্যাটিং নিয়ে অস্বস্তিটা থেকেই যাচ্ছে।

বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে অবশ্য এই স্কোরের কাছাকাছিও যাওয়ার কথা নয় স্কটিশদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ