নেপালকে ৭ উইকেটে হারিয়ে শেষ আটে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। গ্রুপের অন্য ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কানাডাকে হারালেও বাড়ি ফিরতে হচ্ছে আফগানিস্তানকে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ের মুখে বেশি রান সংগ্রহ করতে পারেনি নেপাল। ১৬৯ রানে অলআউট হয় তারা।
জবাবে অনূর্ধ্ব ১৯ এর দ্রুততম হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড করেছেন ভারতীয় ওপেনার রিশান্ত পান্ট। ১৮ বলে ৫০ রান করা রিশান্ত, থেমেছেন ২৪ বলে ৭৮ রানের ইনিংস খেলে। শেষ পর্যন্ত ৭ উইকেটের আয়েশী জয় নিয়ে ভারত নিশ্চিত করে শেষ আট।
তবে হারলেও গ্রুপে থাকা নিউজিল্যান্ডের মতো হেভিওয়েট দলকে টপকে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপালিরা। ফতুল্লায় নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।
এদিকে, গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কানাডাকে ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।