ক্রিকেট বিশ্বকাপের অনূর্ধ্ব-১৯ এর একাদশ আসরে নামিবিয়াকে ৮ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে টাইগার যুবারা।
মঙ্গলবার সকালে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করে টাইগার দলপতি মেহেদি হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে ৩২ ওভারে ২ বলে ৬৫ রান করে অলআউট হন নামিবিয়া।
৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি যুবাদের। প্রথম বলে সাজঘরে ফেরেন পিনাক ঘোষ। ১৩ রানের মাথায় আউট হন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান।
এরপর বিপর্যয় কাটিয়ে উঠে জয়রাজ শেখ ও নাজমুল হাসান শান্ত ১৬ ওভারে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
এর আগে দক্ষিণ আফ্রিকা ও স্কটল্যান্ডকে হারায় জুনিয়র টাইগাররা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: