টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ টি-টোয়েন্টির জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
দলের নেতৃত্বে আছেন টি-টোয়েন্টি ফরম্যাটের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়াও রয়েছেন সাকিব, তামিম, মুশফিক, সৌম্য, সাব্বির ও নাসির। পেস আক্রমণ সামাল দিতে মাশরাফির সঙ্গে রয়েছেন আল-আমিন, তাসকিন ও মুস্তাফিজ।
এদিকে, প্রথমবারের মত বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন নুরুল হাসান ও রনি তালুকদার।
২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ বাংলাদেশে হবে ৫ জাতির এশিয়া কাপ টি-টোয়েন্টি। আর ৮ মার্চ থেকে ৩ এপ্রিল ভারতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: