খেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যতসব খবর

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছে পাকিস্তান। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের সঙ্গে মোকাবেলা হবে ওয়েস্ট ইন্ডিজের।

বুধবার রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ভাল শুরু হয়নি পাকিস্তানের। দলীয় ৯৬ রানে তারা হারায় শীর্ষ ৪ ব্যাটসম্যান। এরপর হাসান মহসিন ৮৬ রানের ইনিংস খেললে ২০০ রানের কোটা পেরোয় পাকিস্তান। টেল এন্ডারদের ব্যর্থতায় এরপর ২১২ রানে অলআউট হয় তারা।

ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ৬৮ রান করলেও দলকে জয় উপহার দিতে পারেনি। শেষ পর্যন্ত লঙ্কান যুব দল অল আউট হয় ১৮৯ রানে। শেষ আটে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ইংল্যান্ড।

এদিকে, নেপাল অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাজু রিজলের বয়স প্রমাণের কাগজপত্র নিয়ে সন্তুষ্ট আইসিসি। নেপালের যুব দলের অধিনায়কের বয়সের দলিল-দস্তাবেজে সন্দেহজনক কিছু নেই বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে শুক্রবার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন রিজল।

টুর্নামেন্টের আগে দেয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল-সিএএনের তথ্য সঠিক আছে বলে জানিয়েছে আইসিসি। তথ্য অনুযায়ী রিজলের জন্ম ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর। সোমবার মুম্বাইয়ের ক্রিকেটার কৌশতভ পাওয়ার সামাজিক মাধ্যমে রিজলের বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

পাওয়ারের দাবি দীর্ঘদিন আগে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টে রাজু শর্মা নামে মুম্বাইয়ের অধিনায়কত্ব করেছিলেন রিজল। সেই অনুযায়ী এখন রিজলের বয়স ২৫-২৬ বছর বলেও দাবি করেন পাওয়ার। তবে আইসিসির বক্তব্যের পর টুর্নামেন্ট খেলতে আর কোনো বাধা নেই নেপাল অধিনায়কের।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্লেট পর্বের খেলা। ৯ম স্থান নির্ধারণের জন্য লড়বে সেরা আটে খেলতে না পারা দলগুলো।

বৃহস্পতিবার রয়েছে দুটি ম্যাচ। নবম স্থান নির্ধারণী কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড-স্কটল্যান্ড।

দুটি ম্যাচই হবে কক্সবাজারে। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে খেলবে আইরিশ ও প্রোটিয়ারা। অন্যদিকে স্টেডিয়ামের অ্যাকাডেমিক গ্রাউন্ডে লড়াইটা কিউই ও স্কটিশদের।

দুটি খেলাই শুরু হবে সকাল ৯টায়। মূল পর্ব থেকে ছিটকে পড়া আটটি দলের মধ্যে, সেরা দলটি নবম স্থান দখল করে প্লেট পর্বের চ্যাম্পিয়ন হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ