ব্লুমফনটেইনে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকাকে ৩৯ রানে হারিয়েছে ইংল্যান্ড।
টস জিতে ব্যাটিংয়ে নেমে জস বাটলারের ঝড়ো শতকে ৯ উইকেট হারিয়ে, স্কোরবোর্ডে ৩৯৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৭৬ বলে ১০৫ রান করেন বাটলার।
বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ৩৩ ওভার ৩ বলে ২৯০ রান। জবাব দিতে নেমে ৩৩ ওভার ৩ বলে ৫ উইকেটে ২৫০ রান করে প্রোটিয়ারা। ৩৯ রানে জেতে ইংল্যান্ড।
৯৬ বলে ১৩৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। ৬ ফেব্রুয়ারি পোর্ট এলিজাবেথে সিরিজের ২য় ওয়ানডে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: