স্প্যানিশ কাপ-কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বিশাল জয় পেয়েছে বার্সেলোনা। লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা।
ঘরের মাঠে শুরুটা দাপটের সঙ্গেই করে বার্সা। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় লুই এনরিকের শিষ্যরা। নেইমার পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হলেও, দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেন মেসি ও সুয়ারেজ।
পুরো ম্যাচে ভ্যালেন্সিয়ার জালে একে একে সাতবার বল জড়ান দুজনে। গোল করায় এ ম্যাচে মেসিকে ছাড়িয়ে যান সুয়ারেজ।
একাই এক হালি গোল করেন এই উরুগুইয়ান তারকা। ৭-০ গোলের জয়ে কোপা দেল রের ফাইনালে এক পা দিয়ে রাখলো বার্সা।
১২ ফেব্রুয়ারি সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা ভ্যালেন্সিয়ার মাঠে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: