খেলা

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ

কোয়ার্টার ফাইনালে কাল লড়বে বাংলাদেশ-নেপাল

বাংলাদেশ-নেপাল
বাংলাদেশ-নেপাল

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু কাল। শুক্রবার মিরপুরে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে আসরে চমক দেখানো দল নেপাল।

দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ দল সেমিফাইনালে ওঠার ম্যাচে কোন বাড়তি চাপ নিচ্ছে না। স্বাভাবিক খেলাটা খেলেই শেষ চারে জায়গা নিশ্চিত করতে চায় তারা অনুশীলন শেষে এমনটাই বললেন স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শুধু স্বাগতিক বলেই নয়, পারফরমেন্স আর সামর্থ্যের বিচারেও এবারের যুব বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল বাংলাদেশ। মেহেদী-শাওনরা গত দুই বছর ধরে যেভাবে একের পর এক প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছে, তাতে অনুর্ধ্ব-১৯ বিশ্ব আসরে ফেভারিটের তকমাটা লেগে আছে টুর্নামেন্টের আগে থেকেই।

মাঠের লড়াইয়েও এর প্রতিফলন ছিল টাইগারদের পারফরমেন্সে। চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার পর স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টারে উঠেছে মিরাজরা। দুর্দান্ত ফর্মে রয়েছে দল তাই প্রতিপক্ষ নেপাল নিয়ে বাড়তি কোন চাপ নেই বললেন অধিনায়ক।

হিমালয় কন্যা নেপাল, এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় বিস্ময়ের নাম। ভারতের কাছে হারলেও গ্রুপ পর্বে অন্য দুই দেশ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে রীতিমত চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিয়েছে নেপালি যুবারা। তবে সেমিতে উঠতে হলে ডিঙ্গাতে হবে স্বাগতিকদের বাধা। নেপাল দল জানে সেটি এক কঠিন চ্যালেঞ্জ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ