মিরপুরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর কোয়ার্টার ফাইনালে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
২১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। সেইসঙ্গে এ প্রথমবার যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে দুই উইকেট হারায় নেপাল। তবে তৃতীয় উইকেটে রিজাল ও ধামালের ৪৪ রানের জুটি ও চতুর্থ উইকেটে রিজাল ও আরিফ শেখের ৫১ রানে পার্টনারশিপে বড় সংগ্রহের পথে এগুতে থাকে নেপাল। ব্যক্তিগত সর্বোচ্চ ৭২ রান করেন অধিনায়ক রাজু রিজাল।
শেষদিকে এরি ও টামাংয়ের ২২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রান সংগ্রহ করে নেপালি যুবারা।
জবাবে দলীয় ১৭ রানে সাইফ হাসানের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে পিনাক-জয়রাজের ৪৬ রানের জুটিতে ভালোই এগুচ্ছিলো স্বাগতিকরা। তবে ভুলবোঝাবুঝিতে পিনাকঘোষ ফিরে গেলে চাপে পরে বাংলাদেশ।
শান্ত ও জয়রাজ দ্রুত সাজঘরে ফিরলেও পঞ্চম উইকেটে মিরাজ-জাকিরের শতরানের জুটিতে জয় তুলে নেয় বাংলাদেশ। দই জনেই তুলে নেন অর্ধশতক।