এক কোটি ৪০ লাখ রুপিতে কাটার খ্যাত মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাঙ্গালুরুতে শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামে মুস্তাফিজকে কিনে নিয়েছে হায়দ্রাবাদের দলটি।
২০১৫ সালে অভিষেক হবার পর অল্প সময়ে বিশ্ব ক্রিকেটে খ্যাতি পেয়েছেন ‘কাটার’ মুস্তাফিজ। আইপিএলের ফাস্ট বোলার ক্যাটাগরিতে ছিলেন তিনি। এ ক্যাটাগরিতে বিডিং শুরু হয় ৫০ লাখ থেকে। কাটার মাস্টারকে দলে ভেড়াতে নিলামে প্রথম আগ্রহ দেখায় হায়দ্রাবাদ।
এরপর এগিয়ে আসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৯ বার বিডিংয়ের পর মুস্তাফিজকে কিনে নেয় হায়দ্রাবাদ।
এদিকে, বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম নিলামের তালিকায় থাকলেও, তাকে দলে নেয় নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
আর আগের ঘোষণা অনুযায়ী কোলকাতা নাইট রাইডার্সেই থাকছেন সাকিব আল হাসান।