পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান। দুবাইয়ে সাকিবের অলরাউন্ডিং পারফরমেন্সে লাহোর কালান্দার্সকে ৭ উইকেটে হারিয়েছে করাচি কিংস। সাকিবের মতো পিএসএলে নিজের প্রথম ম্যাচেই সফল হয়েছেন তামিম ইকবালও।
করাচির আজহার আলীকে আউট করে পিএসএলে সাফল্যের খাতা খোলেন সাকিব। ১২৫ রানে লাহোরকে আটকে ফেলেন সাকিব ও তার সতীর্থরা। ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, চার রানেই দুই উইকেট হারানো করাচিকে বিপদ থেকে উদ্ধার করেন সাকিব। তিনটি চার ও তিনটি ছক্কায়, ৩৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
লেন্ডল সিমন্সের সঙ্গে ১০৯ রানের জুটি গড়ে করাচিকে সহজ জয় এনে দেন সাকিব। ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জেতে কিংসরা। চার ওভারে ২৬ রানে এক উইকেট ও ব্যাট হাতে ফিফটি করে ম্যাচসেরা হন সাকিব।
দিনের আরেক ম্যাচে তামিমের ৫১ রানে ১৪৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পেশোয়ার জালমি। জবাবে ১২১ রানে অল আউট হয় ইসলামাবাদ ইউনাইটেড। ৩টি চার ও ১টি ছক্কায় ৫১ বলে ৫১ রান করেন তামিম।