শিরোপার লড়াইয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ১-৩ গোলে হারিয়েছে লেস্টার সিটি। এ জয়ে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল ফক্সরা।
হাইভোল্টেজ ম্যাচে বল মাঠে গড়ানোর আড়াই মিনিটের মধ্যেই লিড নেয় লেস্টার সিটি। রিয়াদ মাহরেজের ফ্রি-কিক থেকে গোল করেন রবার্ট হিউট। এরপর মাহরেজের বল নিয়ন্ত্রণের অসাধারণ দক্ষতা ও চমৎকার একটি গোলে লিড দ্বিগুণ করে লেস্টার।
এর কিছুক্ষণের মধ্যেই ক্রিস্টিয়ানের কর্ণার থেকে হিউটের অপ্রতিরোধ্য হেডে, ম্যানসিটির বিপক্ষে তিন গোলে এগিয়ে যায় ফক্সরা।
শেষদিকে দুর্দান্ত হেডে দলকে স্বান্তনার গোল উপহার দেন সার্জিও অ্যাগুয়েরো। ৩-১ গোলে জেতে লেস্টার।
দিনের আরেক ম্যাচে, ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে শীর্ষ চার দলের মধ্যে অন্যতম টটেনহাম হটস্পার। আর দুই গোলের লিড নিয়েও, সান্ডারল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।