খেলা

বঙ্গবন্ধু্-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু কাল

বঙ্গবন্ধু্-বঙ্গমাতা গোল্ডকাপ
বঙ্গবন্ধু্-বঙ্গমাতা গোল্ডকাপ

‘চলো সবাই স্কুলে যাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল-বুধবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু্ গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এর চূড়ান্ত পর্বের খেলা।

মঙ্গলবার রাজধানীর দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

দেশের ৬৩ হাজার ৫০৯টি বিদ্যালয়ের দশ লাখ ৭৯ হাজার ৬৫৩ জন ছেলে ফুটবলার অংশ নিয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরে।

আর ৬৩ হাজার ৪৩১টি বিদ্যালয়ের ১০ লাখ ৭৮ হাজার ৩২৭জন মেয়ে খেলেছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরে।

প্রাথমিকভাবে ৭টি বিভাগ থেকে বাছাই ১৪টি বিদ্যালয়ের খেলোয়াড়দের নিয়ে জাতীয় পর্যায়ের সবগুলো খেলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।

আগামী ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ