ইংলিশ জায়ান্ট লিভারপুলকে বিদায় করে এফএ কাপের শেষ ষোলোতে উঠেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। অলরেডদের তারা হারিয়েছে ২-১ গোলে।
চতুর্থ রাউন্ডের এ ম্যাচে ৪৫ মিনিটে মিকাইল অ্যান্টোনিওর গোলে লিড নেয় ওয়েস্টহ্যাম। যদিও সমতায় ফিরতে খুব একট বেগ পেতে হয়নি লিভারপুলকে।
বিরতির পর পরই অলরেডরা গোলের দেখা পায় ফিলিপে কৌটিনহোর শট থেকে। এরপর দুই দলই চালায় আক্রমণ-পাল্টা আক্রমণ। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমে লিভারপুলের জালে বল পাঠান ওয়েস্ট হ্যামের অগবোনা। এ গোলেই কপাল পোড়ে লিভারপুলের।
লিভারপুলের বিপক্ষে গত আট ম্যাচে খেলে এ প্রথম জয়ের মুখ দেখলো ওয়েস্টহ্যাম ইউনাইটেড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: