অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে খেলা।
সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠবে বাংলাদেশ।
এর আগে জুনিয়র টাইগারদের সর্বোচ্চ সাফল্য ছিল টুর্নামেন্টের পঞ্চম স্থান দখল করা। এবারের আসরে আগের সাফল্যকে পেছনে ফেলে এরই মধ্যে শেষ চারে জায়গা করে নিয়েছে মিরাজ বাহিনী। বৃহস্পতিবার সেমির লড়াইয়ে জিতলে তাই নতুন ইতিহাস রচনা করবে তারা।
এর আগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে ওঠার পর নেপালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা।
আর রানারআপ হয়ে গ্রুপ পর্ব পেরুলেও, শেষ আটে পাকিস্তানের বিপক্ষে ভালো পারফরম্যান্সের সুবাদেই, সেমিফাইনালে উঠেছে ক্যারিবীয় যুবারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: