ফতুল্লায় পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের সেমিফাইনালে নামিবিয়াকে ২০৩ রানে হারিয়েছে ইংল্যান্ড। ১২ ফেব্রয়ারি ফতুল্লাতেই পাকিস্তানের বিপক্ষে ৫ম স্থান নির্ধারণীর ফাইনালে খেলবে ইংলিশরা।
ফতুল্লা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে, নিধারিত ৪৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান করে ইংল্যান্ড। বার্নহ্যামের ব্যাট থেকে আসে সেঞ্চুরি। ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ২৫ ওভার ২ বলে ৮৫ রানেই অলআউট হয় নামিবিয়া।
২০৩ রানের এ জয়ে পঞ্চম স্থান নির্ধারণীর ফাইনালে খেলা নিশ্চিত করেছে ইংলিশরা। অন্যদিকে ৭ম স্থান নির্ধারণী ম্যাচে ফতুল্লায় বৃহস্পতিবার নেপালের বিপক্ষে লড়বে নামিবিয়া।
এদিকে, কক্সবাজারে ১৩তম স্থান নির্ধারণী ম্যাচে স্কটল্যান্ডকে ৯৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। আর হারের ফলে চতুর্দশ হয়েছে স্কটিশরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: