কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সেভিয়া। দুই লেগে ৬-২ এগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করেছে দ্য রেড এন্ড হোয়াইটরা।
শিরোপার লড়াইয়ে সেভিয়ার প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা।
হোম ম্যাচের ৩৫ মিনিটে সেভিয়ার বিপক্ষে লিড পায় সেল্টা ভিগো। ফ্যাবিয়ানের অ্যাসিস্ট থেকে গোল করেন ইগোর আসপাস।
বিরতির পর মাঠে নেমে স্কোরশিটে দ্বিতীয়বারের মত নাম লেখান আসপাস। তবে মিনিট দুইয়েক পর একটি গোল শোধ করেন এভার বনেগা। ৬০ মিনিটে সেভিয়া সিমানায় পেনাল্টি পেয়েও গোল করতে ব্যার্থ হন জন গুইদিতি।
নির্ধারিত সময়ের খেলা শেষ হবার মিনিট তিনেক আগে ভিতলোর সহযোগিতায় গোল করে সেভিয়াকে সমতায় ফেরান কোনপ্লেয়াঙ্ক। বাকি সময়ে আর কোন গোল না হলে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: